১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার স্টেশনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মূল্য তালিকা না থাকার কারণে এসব প্রতিষ্ঠানকে জরিমানা দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হাসান আল মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, দিদার & ব্রাদার্স (ভালুকিয়া রোড চাউলের দোকান) ৫ হাজার টাকা, হোবাইদ এন্টারপ্রাইজ (চাউলের দোকান) ৫ হাজার টাকা, জেএসআর শপিংমল- ২ হাজার টাকা, ভাই ভাই স্টোর (মুদির দোকান)- ৩ হাজার টাকা ও আজিজ ডিম আড়ৎকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উখিয়া উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নুরুল আলম ও উখিয়া থানার এএসআই মোজাম্মেলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের মাধ্যমে ভোক্তা অধিকার সুরক্ষায় বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।