১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

“দুর্নীতি দমন করুন মানবাধিকার সংরক্ষণ করুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়াতে নানা কর্মসূচির মধ্য দিয়ে (কক্সবাজার-টেকনাফ সড়কে) র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর-২৪ইং) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জনবহুল স্টেশন কোটবাজার সোনার পাড়ার রাস্তার মাথা থেকে একটি র‍্যালি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এসে র‍্যালিটি শেষ হয়।

এতে সভাপতিত্ব করেন, উখিয়া উপজেলা (পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি) আহ্বায়ক মোঃ শহীদ উল্লাহ সোহেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার ও সমাজকল্যাণ বিষয়ক সংস্থা (পিসওয়ে হিউম্যান রাইটস্ সোসাইটি) কক্সবাজার জেলা প্রতিনিধি জাফর উল্লাহ চৌধুরী। এ সময় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।