১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের দৌছড়ি এলাকায় বন বিভাগের পাহাড় কেটে ঘর নির্মাণের সময় পাহাড় ধসে এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দৌছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ব্যক্তি একই এলাকার আব্দু জলিলের ছেলে শাহাব উদ্দিন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন, দৌছড়ি বন বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি। তিনি জানান, দৌছড়ি এলাকার আবু শমা নামের জনৈক ব্যক্তির মাটি কাটার পয়েন্টে পাহাড় কাটার সময় উপর থেকে পাথর মিশ্রিত মাটি ধসে পড়ে তার মৃত্যু হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানান, বন বিভাগের জায়গা জবর দখল করে ও পাহাড় কেটে ঘর নির্মাণ করার সময় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পাহাড় কাটার সময় একজনের মৃত্যুর খবর শুনেছি। থানা থেকে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।