১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার মার্কেট

কক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ফার্নিচার মার্কেট। সাথে পু্ড়েছে একটি সেলুনও। রবিবার (১৪ জানুয়ারি) ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু।
সভাপতি ওবাইদু জানান, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিসার দোকান, একটি সেলুন আগুনের লেলিহান শিখায় দোকানভর্তি ফার্নিচার মুহূর্তে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী হাফিজুর রহমান, মানিক, শাহজাহান, বাবুলসহ আরো কয়েকজন। ধারণা করা হচ্ছে প্রায় ২৫-৩০ লাখ টাকার  ফার্নিচার ও দোকানগৃহ মিলে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, আগুন দেখে ব্যবসায়ীরা দ্রুত বাজারে আসেন। নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। রফিক মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের লাগোয়া মার্কেটে আগুন ধরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এসময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে।
রামু দমকল বাহিনীর টিম লিডার মো. হাসান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে চারটি ফার্নিচারের দোকান আরেকটি সেলুন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। দ্রুত সময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে কয়েকশ দোকান পুড়ে যাবার শংকা ছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।