১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

আসছে নকিয়ার অ্যান্ড্রয়েড স্মার্টফোন

নকিয়ার মোবাইল ফোন ব্রান্ডের স্বত্বাধিকারী ফিনিশ (ফিনল্যান্ডের) কোম্পানি এইচএমডি গ্লোবাল প্রথম স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে। রোববার এইচএমডি গ্লোবাল বলছে, প্রথমবারের মতো নকিয়ার স্মার্টফোন বাজারে আনা হবে। তবে শুধুমাত্র চীনের বাজারে ১৬৯৯ (২৪৬ মার্কিন ডলার) ইউয়ানে পাওয়া যাবে এই স্মার্টফোন।

২০১৪ সালে নকিয়ার সব মোবাইল ফোন বিক্রির স্বত্ব কিনে নেয় সফটওয়ার জায়ান্ট মাইক্রোসফট। এরপর এই প্রথম স্মার্টফোন আনার ঘোষণা দিলো নকিয়া।

এইচএমডি বলছে, নকিয়া-৬ নামের নতুন এই স্মার্টফোন তৈরি করেছে ফক্সকন। এই ফোন অনলাইনে খুচরা বিক্রেতা জেডি.কমের (jd.com) মাধ্যমে শুধুমাত্র চীনে বিক্রি করা হবে।

ফিনিশ এই কোম্পানি এক বিবৃতিতে বলেছে, চীনে এইচএমডির অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালুর সিদ্ধান্ত; বিশ্বের বিভিন্ন দেশের বাজারে ভোক্তার চাহিদা মেটানোর প্রতিফলন…কৌশলগত কারণে এটি গুরুত্বপূর্ণ বাজার।

গত মাসেও নকিয়ার কয়েকটি বেসিক ফোন বাজারে এনেছে এইচএমডি। চলতি বছরের প্রথমার্ধে আরো কিছু নতুন পণ্য বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফিনল্যান্ডের এই কোম্পানি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।