মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

অামেরিকানদের জন্য সফল প্রেসিডেন্ট হবেন ট্রাম্প: হিলারি

শেয়ার করুন

hilary-md20161109233957
আমেরিকানদের জন্য ডোনাল্ট ট্রাম্প সফল প্রেসিডেন্ট হবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। একইসঙ্গে তিনি ট্রাম্পকে নেতৃত্বের সুযোগ দেয়ারও আহ্বান জানিয়েছেন। খবর বিবিসি।

বুধবার নিউইয়র্কে সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে হিলারি ক্লিনটন এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি দুঃখিত, দেশবাসীর জন্য যে মূল্যবোধ ও লক্ষ্য নিয়ে আমরা নির্বাচনে নেমেছিলাম তাতে জয়লাভ করতে পারিনি।’

হিলারি বলেন, ‘আমরা দেখেছি যে আমরা যা ভাবি-চিন্তা করি, তারচেয়ে আরো গভীরভাবে বিভক্ত আমাদের জাতি।’ এসময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে কাজ করারও অঙ্গীকার করেন।

নির্বাচনে সমর্থন দেয়ায় সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। হিলারির সঙ্গে ছিলেন স্বামী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসি।

উল্লেখ্য, সব জল্পনা-কল্পনা এবং উত্তেজনার অবসান ঘটিয়ে রিপাবলিকান ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ইলেক্টোরাল কলেজ ভোটে ট্রাম পেয়েছেন ২৮৮ এবং হিলারি পেয়েছেন ২১৫ ভোট, যা শতকরা হিসেবে ট্রাম্প পেয়েছেন ৪৮ ভাগ ও হিলারি পেয়েছেন ৪৭.২ ভাগ। জাগোনিউজ

শেয়ার করুন