২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

অসহায়দের পাশে এমপি জাফর আলম

 নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় অসহায়দের পাশে দাঁড়ালেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ। তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে গত মঙ্গলবার পেকুয়ার টৈটং ইউনিয়নে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এরই অংশ হিসেবে পরিবারগুলোর মাঝে নগদ দুই লক্ষ টাকার অনুদান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি নতুন করে নির্মাণের জন্য নির্মাণসামগ্রী হিসেবে ঢেউটিন, গাছের খুঁটিসহ নানা সামগ্রী বিতরণ করেন। এছাড়া তিনি পেকুয়া উপজেলার অন্তত পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এতে উপজেলার হতদরিদ্র তথা দিনমজুর, প্রতিবন্ধীসহ নানা শ্রেণীর দরিদ্র পরিবার এই শীতবস্ত্র পেয়ে বেশ উৎফুল্ল।

এমপির ব্যক্তিগত সহকারি আমিন চৌধুরী বলেন, এমপি জাফর আলম চলতি শীত মৌসুমে পেকুয়া উপজেলার উপজেলা চত্বর, টৈটং হাজিবাজার, সোনালী বাজার ও উজানটিয়া ইউনিয়ন পরিষদে অন্তত পাঁচ শতাধিক দিনমজুর, প্রতিবন্ধী ও হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এদিকে এমপি জাফর আলম এক প্রতিবন্ধীকে হুইল চেয়ারও তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা পূর্বিতা চাকমা, টৈটং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও টৈটং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, স্থানীয় মেম্বারগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।