মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

অবশেষে প্রার্থীতা ফিরে পেলেন চকরিয়া উপজেলার ৫নং ওয়ার্ডের প্রার্থী কমর উদ্দিন আহমদ

শেয়ার করুন

tmp_30654-chakaria-picture-744183383

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে গতকাল ৬ ডিসেম্বর অনুষ্টিত আপীল শুনানীতে অবশেষে প্রার্থীতা ফিরে পেয়েছেন কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার ৫নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ দলীয় সদস্য প্রার্থী কমর উদ্দিন আহমদ। আপীল শুনানী শেষে তার বিরুদ্ধে আনীত জনতা ব্যাংকের ঋণ খেলাপীর অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় দায়িত্বপ্রাপ্ত আপীল শুনানী কর্মকর্তা চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা এ আদেশ দেন। জেলা পরিষদ নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শাখাওয়াত হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, কক্সবাজার জেলা আওয়ামীলীগের নতুন কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা লায়ন কমর উদ্দিন আহমদ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্টিতব্য কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চকরিয়া উপজেলার (বরইতলী, হারবাং, কৈয়ারবিল, বিএমচর ও পেকুয়ার শীলখালী ইউনিয়ন) নিয়ে গঠিত ৫নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদে প্রার্থী হয়েছেন। তিনি ইতোমধ্যে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হন। গত ৩ ডিসেম্বর কক্সবাজার জেলা রির্টানিং কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রার্থীদের আবেদন ফরম বাছাইকালে ব্যাংক ঋণ খেলাপির অভিযোগে কমর উদ্দিন আহমদের প্রার্থীতা বাতিল করেন। তবে এ আদেশের বিরুদ্ধে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে তাকে তিনদিনের মধ্যে আপীল করতে বলেন রির্টানিং কর্মকর্তা। এরই প্রেক্ষিতে সদস্য প্রার্থী কমর উদ্দিন আহমদ আইনীভাবে প্রার্থীতা ফিরে পেতে আপীল করেন। গত ৬ ডিসেম্বর আপীল শুনানীতে ব্যাংক ঋণের বিষয়টি তিনি যথাযথ কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে আপীল কর্মকর্তার কাছে তুলে ধরেন। আপীল শুনানীকালে ওইসময় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত থাকলেও এব্যাপারে কোন ধরণের আপত্তি উপস্থাপন করতে পারেনি।

শেয়ার করুন