১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র না করার ঘোষণা পরিচালকদের

পরিচালকদের উদ্দেশ্য মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগ এনে ঢালিউড সুপারস্টার শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্য কোনো চলচ্চিত্রের শুটিং কিংবা ডাবিং না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। আজ ২৯ এপ্রিল শনিবার চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস রিলিজে বলা হয়েছে, “অদ্য ২৯/০৪/২০১৭ ইং তারিখে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের সংগঠনসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন এবং বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন, সেহেতু চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীরা মনে করেন প্রকারন্তরে তিনি দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল কুশলীদের অপমান ও তুচ্ছ্জ্ঞান করেছেন। কারণ পরিচালকই হলেন ‘ক্যাপ্টেন অব দ্য শিপ’। তাদের অপমান করা মানে সকল কুশলীদের অপমান করা। “

এরপর প্রেস রিলিজটিতে লেখা হয়েছে, “তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সঙ্গে কোনো চলচ্চিত্রের শুটিং ও ডাবিং এর কাজে অংশগ্রহণ করবেন না। ”

প্রেস রিলিজটিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, সভাপতি মুশফিকুর রহমান গুলজার, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, ফিল্ম এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু এবং চলচ্চিত্র ফাইট ডাইরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আরমানের সাক্ষর রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পারিবারিক সমস্যার জের ধরে শাকিব খান একাধিক সংবাদমাধ্যমে প্রসঙ্গক্রমে শাকিব বলেন, “এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না, তাই বেকার লোকের সংখ্যাও একটু বেশি। পরিচালক সমিতির তালিকা দেখবেন, অনেক পরিচালক। তারা এফডিসিতে আড্ডাও মারছেন। কিন্তু কাজ করছেন কতজন? প্রযোজকের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা। শিল্পীদের ক্ষেত্রেও তাই। অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন, কাজ করছেন কতজন?” এতেই ক্ষুব্ধ হন পরিচালকবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।