১৪ মে, ২০২৬ | ৩১ বৈশাখ, ১৪৩৩ | ২৬ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র মাহাবুব

সংবাদ বিজ্ঞপ্তি:

কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পড়া, ফদনার ডেইল ও ২ নম্বর ওয়ার্ডের নুনিয়ারছড়া এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টায় মেয়র অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন ও তাদের শান্তনা দেন। ঘটনাস্থলে পৌঁছলে ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় মেয়র তাদের সমবেদনা জানিয়ে বলেন, আপনাদের ক্ষতি অপূরণীয়। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা, গৃহস্থালি সামগ্রী ও শুকনো খাবারের ব্যবস্থা গ্রহণ করেন। এলাকার বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান মেয়র।
মেয়র তাৎক্ষণিক নিজস্ব তহবিল থেকে নিঃস্ব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ হাজার টাকা ও আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নগদ ১০ হাজার টাকা করে দেন।

এই সময় কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস আই এম আক্তার কামাল আজাদ ও সংরক্ষিত ১,২, ও ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহেনা আক্তার পাখিসহ এলাকার রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
পরে মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী অসুস্থ ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে দেখতে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।