৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

লরি-অটোরিকশা সংঘর্ষে সড়কে প্রাণ গেল মা-মেয়ের

কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া আমতলী এলাকায় লরি ও সিএনজি চালিত অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হারবাং এলাকার দুদু মিয়া ও তার স্ত্রী এবং সিএনজি চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পেকুয়া উপজেলার মগনামার ঘাট এলাকার আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম(৪০) ও তার মেয়ে জেসমিন আকতার (১৮)।
চকরিয়ার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, একটি লরির সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা মা-মেয়ের মৃত্যু হয়। ঘটনায় চালকসহ আহত হয়েছেন তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে।
এব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।