৯ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৬ মাঘ, ১৪৩২ | ২০ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। ২২ মে ক্যাম্প-২০ এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আবদুল্লাহ ব্লক—ডি/৫১, ক্যাম্প—৩, এফসিএ—১৭৬১৮৯ এর মোদাচ্ছের এর ছেলে।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৪ এপিবিএন পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০ নং ক্যাম্পে অবস্থান করছে। এই খবর পেয়ে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। বিকাল সাড়ে ৪ টার দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এসময় তাঁর কাছ থেকে ২ টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। পরবর্তীতে
পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ক্যাম্প—২০/এক্সটেনশন ব্লক—বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান ১ টি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান ২ টি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ ১ টি, রাইফেলের গুলির খোসা ২০ টি, পিস্তলের গুলির খোসা ৩ টি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট ৮ টি হত্যা মামলা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।