৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু!!

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিওর মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. হুবাইব নামে পাঁচ বছরের এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে।

নিহত শিশু ক্যাম্প-৭ এর বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ নভেম্বর) বিকালে রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউয়ের ব্লক-বি এর সাব-ব্লক এ-১৭তে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খেলার সময় মালবাহী ট্রাকটি রাস্তা দিয়ে যাওয়ার সময় শিশুটি কে চাপায় দেয়। এতে শিশুটির মাথা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়। আহত অবস্থায় শিশুটিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর আশপাশের রোহিঙ্গা বাসিন্দারা মালবাহী ট্রাকটি আটক করেন। ঘাতক ট্রাকটি এনজিও ওয়ার্ল্ড ভিশনের পণ্যবাহী বলে ক্যাম্প প্রশাসন সুত্রে জানা গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ আরিফ হোসেন সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।