১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

রামু ক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ সিএনজি জব্দ

 

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এলাকায় অভিযান চালিয়ে পাঁচ হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করা হয়েছে। এসময় মাদক পাচারকারী সিএনজি চালক পালিয়ে যায়।

১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টার দিকে হাইওয়ে কুমিল্লা রিজিয়নের রামুক্রসিং হাইওয়ে থানার এএসআই মো.সরুপ চক্রবর্তী ফোর্সসহ এ অভিযান পরিচালনা করা হয় জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে সিএনজি নং কক্সবাজার -থ-১১-৫১২৭ সংকেত দিলে ড্রাইভার দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ড্রাইভারের সিটের নীচে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন (চারশত) গ্রাম। এসময় মাদক বহনকারী সিএনজি গাড়িটি জব্দ করা হয়।
রামুক্রসিং হাইওয়ে থানার ইনচার্জ মেজবাহ উদ্দিন হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বলেন, সিএনজি’র অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে রামু থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।