১৮ মার্চ, ২০২৬ | ৪ চৈত্র, ১৪৩২ | ২৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

রামুতে জাতীয় শোক দিবস পালন

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।
রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন চত্বর থেকে একটি শোকর‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে কক্সবাজার সদর-রামু-ঈদগাওঁ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের পক্ষে ইউএনও রামু,উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,উপজেলা ভুমি অফিস, রামু থানা, রামুক্রসিং  হাইওয়ে থানা, রাজারকুল, বাঘখালী রেজ্ঞ, রামু অফিসার্স ক্লাব,রামু পাবলিক লাইব্রেরি সহ উপজেলার সকল দপ্তরের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
ডুলাহাজারা ডিগ্রি কলেজের অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন
রামু উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নোবেল কুমার বড়ুয়া,সহকারি কমিশনার (ভুমি) নিরুপম মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, উপেজলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসাইন,কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শামসুল আলম মন্ডল প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে রামু উপজেলা কৃষি অফিসার তানজিলা রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: অসীম দাশ,মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা, রামু উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ক্যাছাই মং চাক, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন, তথ্য সেবা কর্মকর্তা সুমি খাতুন, সহকারী প্রোগ্রামার নাহিদ মাসুমা আক্তার,উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম, উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা নুরে আলম মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহেদুল ইসলাম, ওসি তদন্ত অরুপ কুমার চৌধুরী, ধোয়াপালং রেঞ্জ অফিসার মোহাম্মদ আব্দু রশিদ,পানেরছড়া রেঞ্জ অফিসার রতন লাল মত, জোয়ারিয়ানালা রেঞ্জ অফিসার কে এম কবির উদ্দিন, বাকঁখালী রেজ্ঞ অফিসার সরওয়ার জাহান,রাজারকুল রেঞ্জ অফিসার নাজমুল হাসান,আনসার ভিডিপি কর্মকর্তা আরজিনা আক্তার,ইসলামী ফাউন্ডেশনের মাঠ পরিদর্শক খালেদ সাইফুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধুকে নিয়ে  চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপরে প্রামাণ্য চিত্রের প্রদর্শন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।