১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

সভাপতি সুমন, সম্পাদক রাসেল

বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বিশেষ প্রতিবেদক:

বাংলাদেশ ফরেস্ট রেঞ্জার’স ওয়েলফেয়ার এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ৩০ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। এতে ময়মনসিংহ বন বিভাগের বালিজুরি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া (ফরেস্ট রেঞ্জার)কে সভাপতি ও উপকূলীয় বনবিভাগ চট্টগ্রামের বাশখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল (ফরেস্ট রেঞ্জার)কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো: রিয়াজ রহমান( সহ-সভাপতি), মো: মজনু প্রামানিক ( সহ-সভাপতি), মো: উজ্জ্বল হোসাইন (সহ-সভাপতি), মো. বাচ্চু মিয়া(সহ-সভাপতি), মো. মামুনুর রহমান ( সহ-সভাপতি), মো. রফিকুল ইসলাম (সহ-সভাপতি), আ.ছ.ম. রিদুয়ানুল হক( সহ- সভাপতি), মো. ফজলুল হক ( কোষাধ্যক্ষ), সুফল রায় ( যুগ্ম সাধারণ সম্পাদক), ফিরোজ- আল -আমিন ( যুগ্ম- সাধারণ সম্পাদক), মো. আব্দুল মালেক ( সাংগঠনিক সম্পাদক), রামকৃষ্ণ ঘোষ ( সহ- সাংগঠনিক), মো. মনোয়ার হোসেন ( সহ-সাংগঠনিক), মেহরাজ উদ্দিন ( দপ্তর সম্পাদক),মো. মোখলেছুর রহমান (খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পাদক), সিগমা আলম (নারী বিষয়ক সম্পাদক), মো. নাজমুল হোসাইন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইসরাইল হক ( প্রিন্টিং ও প্রকাশনা বিষয়ক সম্পাদক), হুমায়ন আহমেদ (মিডিয়া সম্পাদক)। এছাড়া এবং তাসলিমা খাতুন, শতরুপা দাস, সুপ্রিয়া হুই, মিঠুন চন্দ্র দাস, মো.খলিলুর রহমানক, মো. মান্নান হোসাইন, আবিদা সুলতানা, মো. জুয়েল রানা, মো. শাহাদাত হুসাইনকে নির্বাহী সদস্য করা হয়।

প্রসঙ্গতঃ ২০২৩ সালের গত ১৬ মে ফরেস্ট একাডেমি, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে মো. আব্দুল মালেক (ফরেস্ট রেঞ্জার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় মো. বাচ্চু মিয়া (ফরেস্ট রেঞ্জার) কে আহবায়ক ও মো. ফজলুল হক ( ফরেস্ট রেঞ্জার) কে সদস্য সচিব করে করে ০৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই আহ্বায়ক কমিটি চলতি বছরের গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।