১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি নির্বাচন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) নির্বাচন-২০২৩ সারাদেশে ১৪টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। ১৭ই নভেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কেন্দ্রীয়ভাবে ড. মিজান-তুষার-সাখাওয়াত প্যানেল বিজয়ী হয়। উক্ত প্যানেল সমর্থিত ল্যাব চট্টগ্রাম বিভাগে জামাল-মনির-এনাম পরিষদ ৮টি পদের মধ্যে ৭টি পদে বিনা প্রতিদন্দ্বীতায় নির্বাচিত হয়। চট্টগ্রাম বিভাগে ২টি কেন্দ্রে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ-চট্টগ্রাম এবং সরকারি টিচার্স ট্রেনিং কলেজ- কুমিল্লায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সভাপতি ২টি পদে নির্বাচনে অংশগ্রহণ করে শেখ মো: আলী আব্বাস এর প্রাপ্ত ভোট-৫৩, মো: মঈনুল ইসলাম সিদ্দিকীর প্রাপ্ত ভোট-৬০ এবং সাইফুর রহমান সাগর এর প্রাপ্ত ভোট-৬৭।

ল্যাব চট্টগ্রাম বিভাগে নির্বাচিতরা হলেন: মোহাম্মদ জামাল হোসেন -কাউন্সিলর (সভাপতি), সাইফুর রহমান সাগর ও মঈনুল ইসলাম সিদ্দিকী -সহ সভাপতি, মো: মনিরুল ইসলাম- সাধারণ সম্পাদক,সৈয়দ মো: এনামুল হক- কোষাধ্যক্ষ, মো: গোলাম মাসুদ-যুগ্ম সাধারণ সম্পাদক, মুনমুন জাহান-সাংগঠনিক সম্পাদক, শিরিন আক্তার (কাজী শেলী)-প্রচার এ সাংস্কৃতিক সম্পাদক,বাপ্পী রাণী বড়ুয়া- মহিলা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে দিনব্যাপী গ্রন্থাগার পেশাজীবীগণ দুর্যোগপূর্ণ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

জামাল-মনির-এনামুল পরিষদ স্মার্ট গ্রন্থাগার পেশার উন্নয়নে কাজ করবেন এবং তাদের প্রতিশ্রুত নির্বাচন ইশতেহার বাস্তবায়নে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি (ল্যাব) দেশের অন্যতম পুরনো ও ঐতিহ্যবাহী সংগঠন।১৯৫৬ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের সাথে যুক্ত হাজার হাজার গ্রন্থাগার পেশাজীবী সদস্য উন্নত বাংলাদেশ ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ব্যাপক অবদান রাখছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।