১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

নিরাপদ পেকুয়া গড়তে দলমত নির্বিশেষে সকলকে এক হতে হবে, ড. সজীব

নিজস্ব প্রতিবেদক:

সকলের জন্য নিরাপদ কক্সবাজারের পেকুয়া গড়তে দলমত নির্বিশেষে সবার একত্রি হওয়ার বিকল্প নেই। আমরা এক একজন যে দল করিনা কেন সবাই পেকুয়ার মানুষ। সবাইকে একে অপরের সুখে-দুঃখে পাশে থাকতে হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পেকুয়ার মগনামা মহুরিপাড়ায় ইফতার মাহফিল ও আলোচনা সভায় এসব কথা বলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ড. আশরাফুল ইসলাম সজীব।
এসময় তিনি আরও বলেন, আমার বাবা নুরুল ইসলাম বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলো। আমার চাচা জহিরুল ইসলামও এই অঞ্চলের মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে আমিও আপনাদের কাছে এসেছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের খেদমতে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছি। এতে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন।
এসময় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী, মগনামা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম সিকদার বাবুল, বর্তমান সভাপতি খায়রুল এনাম, শিক্ষাবিদ নুরুল আমিন প্রমূখ।
বক্তারা বলেন, সজীবের রাজনৈতিক জীবনে কোন কলঙ্ক নেই। রাজনীতি করে সম্মান ছাড়া তাঁর অর্থ সম্পদ গড়ে তোলারও মনমানসিকতা নেই। যারা তাঁর সাথে কাজ করেছেন তাঁরা বুঝবেন তা। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মনে করি সজীবই নিরাপদ ও যোগ্য প্রার্থী। সমৃদ্ধ নতুন পেকুয়া গড়তে সজীবকে আপনারা একবার সুযোগ দিয়ে দেখুন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।