২৮ এপ্রিল, ২০২৬ | ১৫ বৈশাখ, ১৪৩৩ | ১০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!

টেকনাফে পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অত্যাধুনিক পিস্তল ও গুলিসহ ২ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। গত ৮ ডিসেম্বর রাত ২টার দিকে মহেশখালীয়াপাড়া এলাকায় এই অভিযান চালায় র‌্যাব—১৫।

র‌্যাব—১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, একটি চক্র মাদক বিকিনিকির গোপন সংবাদ পেয়ে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়াপাড়া এলাকায় র‌্যাবের একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনকভাবে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো— হোয়াইক্যং ৯নং ওয়ার্ডের পশ্চিম মহেষখালীয়া পাড়ার হাজী আবু সিদ্দিকের পুত্র আবদুল আমিন (২৮) ও একই এলাকার মো. শরীফের পুত্র দিল মোহাম্মদ (২৮)। এসময় তাঁদের কাছ থেকে ১টি অত্যাধুনিক পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দুজনই অস্ত্র কেনা—বেচার সাথে জড়িত। তাঁরা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দীর্ঘদিন যাবত টেকনাফসহ বিভিন্ন এলাকায় নানা অপরাধ করে আসছে।

তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।