১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে তারুণ্যের সমাবেশে ব্যারিস্টার ফুয়াদ 

ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

এবি পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ৫ আগস্ট খুনি স্বৈরাচারের পতন হলেও,  পালিয়ে গেলেও যুদ্ধ বন্ধ হয়নি। ফ্যাসিবাদের রেখে যাওয়া রাষ্ট্র কাঠামো এখনো বহাল আছে। একে সমূলে সংস্কার করতে হবে। তিনি বলেন, জুলাই -আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশটা কাউকে ইজারা দেয়া হয়নি। সকল অনিয়মের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধর উত্তরসূরীরা নতুন করে লড়াই চালিয়ে যাবে। শনিবার ( ৯ নভেম্বর)  কক্সবাজার পাবলিক হল ময়দানে কক্সবাজার জেলা এবি পার্টি আয়োজিত তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান। দিল্লির গোলামি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে জেগে উঠা তরুণরা আবারো স্নাইপার রাইফেলের সামনে বুক চেতিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে। বাংলাদেশে আর কোন রাজবংশের শাসন চলবেনা। কারণ-দেশটা কারো বাপের না।
তিনি বলেন, অনিন্দ্য সুন্দর কক্সবাজার সমুদ্র সৈকত অবহেলিত। সরকার কোটি কোটি টাকার ট্যাক্স নিলেও   কক্সবাজারকে সাজানোর কোন পরিকল্পনা নেই। সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে সাজানো গেলে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হতো। তিনি লবণ আমদানির বিরুদ্ধে হুশিয়ার উচ্চারণ করে বলেন, তরুণদের রক্তের দাগ না শুকাতেই কক্সবাজারের আদালত প্রাঙ্গণে ঘুষ, আঁতাত,  দালালির মধ্য দিয়ে পতিত হাসিনার দোসরদের পূণর্বাসনের চেষ্টা রক্ত দিয়ে প্রতিহত করা হবে।
কেন্দ্রীয় এবি পার্টি নেতা সরওয়ার সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা এবি পার্টির সদস্য সচিব এডভোকেট গোলাম ফারুক খান কায়সার।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব  এডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা,    কেন্দ্রীয় সহ-সদস্য সচিব ব্যারিস্টার সানি আবদুল হক।
বক্তব্য রাখেন, জেলা এবি পার্টি নেতা এডভোকেট আমিন উদ্দিন চৌধুরী, অধ্যাপক এবি ওয়াহেদ, আবদুর রহমান, ড.সালাহ উদ্দিন, আবদুল হান্নান আজাদ, ছাত্রনেতা আসিফ বাপ্পী, এমরান শাহীন। সমাবেশের উদ্বোধক ছিলেন, জুলাই-আগস্ট গণ আন্দোলনে শহীদ, মহেশখালীর সন্তান শহীদ তানভীরের ছোট ভাই ওয়াসিফ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।