১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চিরিংগা হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, পিকআপ জব্দ

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের চকরিয়ায় পিকআপ গাড়ির সিটের পিছনে অভিনব কায়দায় লুকানো ১৯৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ। এসময় পিকআপটি জব্দ করা হয়েছে।

৩১ জুলাই (সোমবার) রাত ১১টায় চিরিংগা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই (নিঃ) খোকন কান্তি রুদ্রের নেতৃত্বে এএসআই (নিঃ) দিদারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ফাঁসিয়াখালির ভেন্ডিবাজার নামক স্থানের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেসার্স আইয়ুব চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, সোমবার রাতে খবর আসে চট্টগ্রামগামী একটি পিকআপের মধ্যে মাদকের চালান আছে। এ খবরের ভিত্তিতে চিরিংগা হাইওয়ে থানার চৌকস টিম অভিযান পরিচালনা করে মহাসড়কের পাশে পার্কিং করা একটি পিকআপ, যার রেজিঃ নং- চট্টমেট্রো-ন- ১১-৮৭৭৮ গাড়িটির চালককে খোজাখুজি করে না পেয়ে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ড্রাইভারের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো একটি হালকা সবুজ রঙের ব্যাগের ভিতরে সাদা কসটেপ দ্বারা মোড়ানো একটি পোটলায় নীল রঙের ১০টি এয়ারটাইট প্যাকেটের মধ্যে ৯ টি প্যাকেটে ১৮শ এবং অন্য একটি প্যাকেটে ১৭০ সহ ১৯শ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় পিকআপটি জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটককৃত পিকআপ ও পলাতক অজ্ঞাতনামা চালকের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন আছে।তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।