৮ মে, ২০২৬ | ২৫ বৈশাখ, ১৪৩৩ | ২০ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে মো. হাবির (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় সাথে থাকা অপর দুইজন সাঁতার কেটে প্রাণে রক্ষা পেয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী ও বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান জানিয়েছেন, ভারী বর্ষণে পাহাড়ি ঢল নামে বরইতলীতে। সোনাইছড়ি ছড়াখাল উপচিয়ে পানি প্রবাহিত হচ্ছিল স্থানীয় সড়কের উপর দিয়ে। এ অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় সড়কের উপর দিয়ে যাওয়া ঢলের স্রোতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব স্রোতে ভেসে গিয়ে পানিতে ডুবে যায়। অল্পক্ষণ পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। ঘটনাটি পুলিশকে অবহিত করেছি।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ঢলের তোড়ে ভেসে গিয়ে শিশু মৃত্যুর বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।