৭ মে, ২০২৬ | ২৪ বৈশাখ, ১৪৩৩ | ১৯ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক

মাসিক অপরাধ পর্যালোচনা সভা

কক্সবাজারে শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট রোবায়েত হোসেন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন সার্জেন্ট মো. রোবায়েত হোসেন। তিনি কক্সবাজার সদরে ট্রাফিক বিভাগে কর্মরত আছেন।
বুধবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রফিকুল ইসলাম (সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ(সদ্য এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত),
অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) অলক বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) মো. রাসেল পিপিএম-সেবা, সহকারী পুলিশ সুপার, (চকরিয়া সার্কেল) এম. এম. রকীব উর রাজা, সহকারী পুলিশ সুপার (মহেশখালী সার্কেল) রাম প্রসাদ ভক্ত সহ সিআইডি, এপিবিএন এর প্রতিনিধিগণ এবং নয়টি থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ইউনিট হতে আগত ইনচার্জ বৃন্দ।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অক্টোবর  মাসের পারফরম্যান্স বিবেচনায় অভিন্ন মানদণ্ডে শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত করা হয়। এবং তাঁকে ক্রেষ্ট তুলে দেন পুলিশ সুপার।

বুধবার রাতে এক প্রতিক্রিয়ায় ট্রাফিক সার্জেন্ট মো. রোবায়েত হোসেন আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেন। এই ‘পুরস্কার’ কাজের গতি ও ভবিষ্যৎ কর্ম তৎপরতায় আরো উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দীন চৌধুরী পিপিএম ও  টিআই (প্রশাসন) আমজাদ হোসেনসহ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।