১১ মে, ২০২৬ | ২৮ বৈশাখ, ১৪৩৩ | ২৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে দুই দিনে ছয় মামলা

বিশেষ প্রতিবেদক:

বিএনপি-জামায়াতের হরতাল ও অবরোধকে কেন্দ্র করে নাশকতার চেষ্টার দায়ে কক্সবাজারে আরও একটি মামলা দায়ের করেছে পুলিশ। এ নিয়ে জেলায় দুই দিনে ৫ টি থানায় ৬ টি মামলা দায়ের করল পুলিশ। সর্বশেষ মঙ্গলবার নতুন মামলাটি হয়েছে টেকনাফ মডেল থানায়।

টেকনাফ থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বাদি হয়ে দায়ের করা মামলায় ২১ জনের নাম এজাহারে উল্লেখ করা হয়েছে। টেকনাফের হ্নীলা ইউনিয়নের মিনাবাজার এলাকায় নাশকতার চেষ্টা, পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের দায়ে এই মামলা হয়েছে। মঙ্গলবার রাতে কক্সবাজার জেলা পুলিশের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার পুলিশ বাদি হয়ে কক্সবাজারের ৪ টি থানায় ৫ টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে বিএনপি ও জামায়াতের ৬৬ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ্য করে এজাহার নামীয় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হলেও তার সংখ্যা উল্লেখ করা হয়নি।

এর মধ্যে কক্সবাজার সদর থানায় ২ টি, রামু, মহেশখালী ও ঈদগাঁও থানায় ১ টি করে ৩ টি মামলা হয়েছে।

রামু থানায় দায়ের করার মামলার বাদি উপ-পরিদর্শক মুহাম্মদ ইয়াছিন। যেখানে এজাহারনামীয় আসামি করা হয়েছে ৮ জনকে।
ঈদগাঁও থানায় দায়ের করা মামলাটির বাদি উপ-পরিদর্শক শফিকুল ইসলাম। মামলায় এজাহারনামীয় আসামী ১৫ জন।
কক্সবাজার সদর থানায় দায়ের করা ২ টি মামলার মধ্যে একটি বাদি উপ-পরিদর্শক ওবাইদুল হক। যে মামলাটিতে এজাহারভূক্ত আসামির নাম রয়েছে ১৯ জন।

কক্সবাজার সদর থানার অপর মামলাটির বাদি উপ-পরিদর্শক মিঠুন সিংহ। যে মামলায় এজাহারে আসামি হিসেবে ১৪ জনের নাম উল্লেখ রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।