১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যদের আটক করেছে র‌্যাবের সদস্যরা। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, গেল সোমবার (৪ ডিসেম্বর) রাতে র‌্যাবের কাছে গোপন সংবাদ আসে কক্সবাজার শহরের হোটেল সী-গালের পশ্চিম পাশের ঝাউবনে একটি ডাকাত চক্র ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিক র‌্যাব-১৫ এর সিপিএসসির’র একটি চৌকস আভিযানিক দল ওই জায়গায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাত চক্রের সদস্যরা র‌্যাবের উপস্তিতি টের পেয়ে দিকবিদিক ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টাকালে চক্রের ৮ সদস্যকে আটক করতে সক্ষম হয় র‌্যাবের সদস্যরা। এসময় তাঁদের কাছ থেকে ১টি স্টিলের টিপ ছুরি, ৪টি ছুরি, ১টি স্কু ড্রাইভার, ১টি হাতুড়ি, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল (২টি এন্ড্রয়েট এবং ২টি বাটন ফোন), ৫টি সীম কার্ড উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, শহরের লাইট হাউজ পাড়া আবু তালেবের ছেলে আবু হেনা বাপ্পি (২৭), পাড়াড়তলী ইসলামপুরের আব্দুল কাদেরের ছেলে রনি (২০), মৃত কাশেমের ছেলে মোঃ ইসমাইল (৩১), বাদশাঘোনা খাজা মঞ্জিল এলাকার শামসুল আলমের ছেলে মঞ্জুর আলম (৩০), সমিতি পারা মৃত ফারুকের ছেলে আব্দুল্লাহ (২৫), নুনিয়ারছড়া সৈয়দ আহম্মেদের ছেলে মোঃ আলাউদ্দিন (৪২), বাদশা ঘোনা আব্দুল মোন্নাফ এর ছেলে মোঃ আমিন (৩৫) ও নাজিরারটেকে মোঃ খোকনের ছেলে মোঃ তারেক (২০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইতিপূর্বে চক্রটি কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দেশী-বিদেশী পর্যটক ও স্থানীয় জনসাধারণকে অস্ত্র-শস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি ও ছিনতাইয়ের মত নানাবিধ অপরাধের সাথে জড়িত ছিল।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ডাকাত চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।