১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩ | ২৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

কক্সবাজারে ‘জয় কারাতে একাডেমী’ ‘অদ্রিতা পালদের বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি’

কক্সবাজার সরকারি মহিলা কলেজের একাদশ শ্রের্ণীর ছাত্রী অদ্রিতা পাল। কলেজের পড়াশোনার পাশাপাশি ভর্তি হয়েছে ‘জয় কারাতে একাডেমী। এই ক্লাবে প্রশিক্ষণ হয় সাপ্তাহে চারদিন। এই ক্লাবে ভর্তির পর থেকে ধীরে ধীরে নিজের মধ্যে লক্ষ্য করছে অনেক ধরনের পরিবর্তন। বেড়েছে আত্মবিশ্বাস ও শক্তি।
অদ্রিতা পাল বলেন, সে আগের মতো দ্রুত ক্লান্ত বা হাঁপিয়ে যাই না। নিজের রাগের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ তৈরি হয়েছে। এখন আর একা চলতে ভয় লাগে না। যতটুকু প্রশিক্ষণ পেয়েছি তা প্রয়োগ করে নিজেকে রক্ষা করতে পারবো। এর সঙ্গে শারীরিক ফিটনেস ও আত্মবিশ্বাস বেড়েছে।
জয় কারাতে একাডেমী কর্তৃপক্ষ  বলছেন, সবাইকে আত্মবিশ্বাসী ও নিজেদের নিরাপত্তা কৌশল শেখাতে এই কারাতে শিখানো হচ্ছে। পাশাপাশি এই কারাতের মাধ্যমে যেমন শারীরিক ব্যায়াম হচ্ছে  মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখছে।
‘জয় কারাতে একাডেমী প্রশিক্ষক সেনসি জয় দেব পাল বলেন, আমাদের ক্লাবে ৮০ জন ছাত্র-ছাত্রী আছেন। এখানে অনেকেই বয়সে ছোট। বর্তমানে খেলার মাঠ না থাকায় ও নিজেদের আত্ম রক্ষায়  এই খেলায় যুক্ত হচ্ছেন অনেকেই। কারাতের মাধ্যমে মেয়েরা ইভটিজিং ও যেকোনো বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, মেয়েদের আত্মবিশ্বাসী ও নিজেদের নিরাপত্তা কৌশল শেখাতে এই কারাতে কাজ করবে। এই কারাতের দিকে আমরা মনোযোগ দিচ্ছি। আমরা ইতিমধ্যে এটার সাফল্য পেয়েছি । আমাদের ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সবোচ্চ সহোযোগিতা করবো। পাশাপাশি এই কারাতে মাদক থেকে দূর ও আত্মরক্ষায় কাজ করে ।
অভিভাবকরা বলছেন, নিজেদের মেয়েদের ইভটিজিং ও যেকোনো বিপদ থেকে রক্ষা করতে এসব ক্লাবে ভর্তি করিয়েছেন।
শারমিন নামক এক অভিভাবক বলেন, তার মেয়ে আগে স্কুলে যেতে ভয় পেতো। এবং স্কুল থেকে পেরার সময় ইভটিজিংয়ের শিকার হতো। এখন কারাতে ভর্তি হাওয়ার পর থেকে সে অনেক আত্মবিশ্বাস হয়েছে। এখন সে নিজেকে নিজেই সেভ করতে পারে। এজন্য আমি একজন মেয়ের অভিভাবক হয়ে বলবো  সবাই যেন এখানে অংশ নেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।