১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

‘এমপি নয়, সেবক হয়ে জনকল্যাণে কাজ করে যাবো- সাংসদ কমল

কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনে ৩য় বারের মতো নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন- এমপি নয়, জনগনের সেবক হয়ে অতীতের মতো জনকল্যাণে কাজ করে যাবো। কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার অসম্পূর্ণ সকল কাজ সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো। আমরা সকল নেতাকর্মীদের প্রতিও অনুরোধ থাকবে মানুষের যে কোন বিপদে-আপদে জনগনের পাশে থাকুন। কোন প্রকার ভূমিসস্যুতা করা যাবে না। জমি নিয়ে বিরোধ দেখা দিলে চেয়ারম্যান-মেম্বারদের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে। যারা সমাজে ভালো কাজ করবে, আমরা তাদের সাথে আছি। যারা মানুষের অকল্যাণ চায়, তাদের সাথে আমরা নেই।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কেন্দ্রভিত্তিক নেতৃবৃন্দের মতবিনিময় ও শুকরানা সভায় তিনি এসব কথা বলেন। রামু উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সোমবার (১৫ জানুয়ারি) বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী। এতে আরও বক্তব্য রাখেন- কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন কোম্পানী। শুকরানা সভা সঞ্চালনা করেন- উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি তপন মল্লিক ও সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিক।
সভায় নব নির্বাচিত সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আরও বলেন- গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার জনসাধারণ বিপুল ভোটে আমাকে জয়ী করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানিয়েছেন। এজন্য আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। টানা তৃতীয়বারের মত সাংসদ নির্বাচিত হয়ে আমার দায়িত্ব আরও বেড়ে গেছে। আমাদের উন্নয়ন দরকার। গত ২৩ সেপ্টেম্বর জনসভায় আপনারা প্রমান করে দিয়েছেন, নেতা নয় জনতাই হচ্ছে আসল শক্তি। নেতার বেইমানি থাকতে পারে, জনতা কখনো বেইমানি করে না।
শুকরানা সভা শেষে মোনাজাত পরিচালনা করেন -মাওলানা হেফাজুর রহমান। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন- কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। গীতা থেকে পাঠ করেন সুজন চক্রবর্তী। ত্রিপিটক থেকে পাঠ করেন বিপুল বড়ুয়া আব্বু। শুকরানা সভায় রামু উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রভিত্তিক দায়িত্বরত নেতৃবৃন্দসহ সর্বস্তুরের হাজারো জনতা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।