১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

উখিয়ায় ৭ এতিম-দরিদ্র-মেধাবী শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেছে বাবৌযুপ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় কলেজ পড়ুয়া ৭জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বিশেষ সভা করেছে বাবৌযুপ-উখিয়া।

শুক্রবার (০৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া কেন্দ্রিয় আনন্দ ভবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মানবিক এই কর্মসূচী বাস্তবায়ন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার আহবায়ক সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে সদস্য সচিব শিক্ষক মৃদুল বড়ুয়ার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও প্রধানশিক্ষক অমৃত কুমার বড়ুয়া। তিনি বলেছেন, দেশের প্রাচীন এই সংগঠন বাবৌযুপ আজ ধর্ম বর্ণ নির্বিশেষে বই বিতরণ করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছাত্র-ছাত্রীদের বই পড়ার অভ্যাস ও লক্ষ্যে পৌছার নিমিত্তে কঠোর পরিশ্রম করার গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্য রাখেন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়ার আহবায়ক অধ্যাপক রনজিত বড়ুয়া, প্রভাষক শুভংকর বড়ুয়া, আন্তজার্তিক সংস্থা ইউএনএইচসিআর কর্মকর্তা দেবু বড়ুয়া, বাবৌযুপ-উখিয়া’র যুগ্ম আহবায়ক রোজন বড়ুয়া, বাবৌযুপ-কক্সবাজারের রানা বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত থেকে বাবৌযুপ-উখিয়ার মানবিক এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান সম্প্রীতি পরিষদ এর সাধারণ সম্পাদক দিনেশ বড়ুয়া।

শেষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার উপদেষ্টা হিসেবে সম্মতি প্রদান করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পাতাবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবর্ণ বড়ুয়া।

বই গ্রহণকারী শিক্ষার্থীরা হলো- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সিদরাতুল মুনতাহা (পালংখালী), হিমু বড়ুয়া (রেজুরকুল), প্রিয়ন্তী বড়ুয়া (রেজুরকুল), উখিয়া কলেজের শিক্ষার্থী পুজা বড়ুয়া মন্টি (মধ্যরত্না), নিরুপন বড়ুয়া (রেজুরকুল), মো: তারেক আজাদ (সিকদারবিল), নাইক্ষ্যংছড়ি কলেজের নয়ন বড়ুয়া( কুতুপালং)।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।