৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

ইংরেজি বক্তব্যে শ্রেষ্ঠত্ব অর্জনে ফরহাদুল ইসলাম

 

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ ইংরেজি তাৎক্ষণিক বক্তব্য প্রতিযোগিতায় কলেজ, উপজেলা এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ফরহাদুল ইসলাম। তিনি কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি ৩য় বর্ষের শিক্ষার্থী। ইতোপূর্বে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ অংশগ্রহণ করেও তিনি কলেজ, উপজেলা এবং কক্সবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি কক্সবাজারের জনপ্রিয় শিশুদের প্রতিষ্ঠান, কিডস সেন্টারের সহকারী পরিচালক এবং প্রধান ইংরেজি প্রশিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি। অল্পবয়সে অফলাইন এবং অনলাইনে একজন শিশুদের জনপ্রিয় শিক্ষক হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। অনলাইনে দেশের প্রায় প্রত্যেকটি জেলা এবং দেশের বাহিরের ১৫টিও বেশি দেশের শিক্ষার্থীরা তার কাছে বর্তমানে ইংরেজি ভাষা প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। সাথে সবার কাছে তার উত্তরোত্তর সফলতা এবং তার মরহুম বাবার জন্য দোয়া চেয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।