১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

আফতাবনগরে দুই মানবপাচারকারী আটক; ১৩রোহিঙ্গা নারী উদ্ধার

রাজধানীর রামপুরা আফতাবনগর এলাকা থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, ভুয়া জন্মনিবন্ধন সনদ এবং পাসপোর্টের ফরম উদ্ধারসহ মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় ১৩ রোহিঙ্গা নারীকে উদ্ধার করে র‌্যাব-৩।

রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে আফতানগরের ২ নম্বর রোডের ৪০ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (অপারেশন) অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মানবপাচারকারী চক্রের আটক সদস্যরা হলো কক্সবাজারের মো. কবির আহমেদ (৪০) ও টেকনাফের মো. এমরান (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। তারা রোহিঙ্গা নারীদের মালয়েশিয়ায় পাচারের উদ্দেশে আফতাবনগর এলাকার এই বাসায় রেখেছিল। এর জন্য পাচারকারী কবির সাত মাস আগেই এই বাসাটি ভাড়া নিয়েছিল। এই চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প থেকে নারীদের সংগ্রহ করে বিভিন্নভাবে ঢাকার এই বাসায় নিয়ে আসে।

তিনি জানান, এ চক্রের অন্য পলাতক সদস্য হাবিব ও আটক এমরান পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতা নিয়ে রোহিঙ্গা নারীদের বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে। তাদের জন্য মালয়েশিয়া, দুবাইসহ অন্য কিছু দেশের ভিসা সংগ্রহও করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামিরা জানায়, রোহিঙ্গা এসব নারীকে আন্তর্জাতিক পাচারকারী চক্রের কাছে চড়ামূল্যে বিক্রি করার চেষ্টায় ছিল আটককারীরা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

উদ্ধার করা রোহিঙ্গা নারীদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।