৫ জুলাই, ২০২৬ | ২১ আষাঢ়, ১৪৩৩ | ১৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

৪৭ বিজিবির অভিযানে ১০৭ বোতল বিদেশী মদ উদ্ধার

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অধীন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৯ জুন থেকে ১১ জুন ৩দিনে সীমান্তে অভিযান চালিয়ে ১০৭ বোতল বিদেশী মদ আটক করেছে।

১১ জুন হাবিলদার মোঃ তাজুল ইসলাম ও নায়েক  সাইফুল ইসলাম এর নেতৃত্বে চরপাড়া পশ্চিম মাঠ ও মরারপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৩০ বোতল জেডি মদ, ১৪ বোতল অফিসার চয়েজ মদ এবং ১২ বোতল ম্যাগডুয়েল মদ আটক করে।

ধর্মদাহ বিওপি’র একটি টহল দল ১০ জুন হাবিলদার শহিদুল ইসলাম এর নেতৃত্বে  আদাবাড়ীয়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২৮ বোতল ভারতীয় বেঙ্গল টাইগার মদ আটক করে।

চিলমারী বিওপি ৯ জুন সুবেদার মোঃ নজরুল হক এর নেতৃত্বে  মরারপাড়া মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ২১ বোতল ভারতীয় জেডি মদ আটক করে ।

আটককৃত মাদকদ্রব্য সমূহ ধংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।