১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

১০ কেজি আলুর দামে এক কেজি চাল!

অবিশ্বাস্য হলেও সত্য রংপুরে এখন ১০ কেজি আলুর দামে মিলছে এক কেজি চাল। গত মৌসুমে আলুর বাজার মূল্য বেশি হওয়ায় আলুচাষীরা লাভবান হয়েছিল। বাড়তি দামের আশায় এবার রংপুর অঞ্চলে ব্যাপকহারে আলুর চাষ হয়।

আর এতেই মাথায় হাত পড়েছে চাষীদের। চাহিদার তুলনায় দ্বিগুণ আলু বাজারে চলে আসাকে দাম পড়ে যাওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে। বাজারে এখন প্রতি কেজি আলু ৪-৫টাকায় পাওয়া যাচ্ছে। প্রথমদিকে বাজার ভালো থাকলেও হঠাৎ আলুর সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়ে যায়।

এদিকে এবার ধানের মূল্য ভালো যাচ্ছে রংপুরে। গত মৌসুমে কৃষক ধানে লোকসান দিলেও এবারে দাম বাড়ায় কৃষক কিছুটা পুুষিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে। রংপুরে চাল প্রতি কেজি প্রকার ভেদে ৩৬ টাকা থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় এখন রংপুরের হাট-বাজারে এক কেজি চালের দামে ১০ কেজি আলু পাওয়া যাচ্ছে।

আলু এখনও হিমাগারে সংরক্ষণ শুরু হয়নি। আগামীতে বাজারে আলু সরবরাহ আরও বেড়ে যাবে, তখন দাম আরও পড়ে যাওয়ায় শংকায় কৃষক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।