মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

‘হিলারি-ট্রাম্প হবার যোগ্যতা নেই, যোগ্যতা আছে ভালোবাসার’

শেয়ার করুন

নির্বাচনে হেরে গেছেন ওমর সানী। ভোট গণনার সময় জানা বিভিন্ন মাধ্যম ওমর সানীকে এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত সানী বেশ ব্যাবধানে মিশার নিকট পরাজয় স্বীকার করেন। তবে হেরেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ করেননি এক সময়ের দাপুটে এই অভিনেতা। নতুন পরিষদ ধন্যবাদও জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে তিনি তার নির্বাচন পরবর্তী মত বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শ্লেষ মেশানো ভাষায় সানী লিখেছেন, যাক একটা মজার কথা বলি নির্বাচনের কম কিছু দেখিনি। কিন্তু একটা মজার নির্বাচন হয়েছিল হিলারি ক্লিনটন এবং ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প এর অজনপ্রিয়তা হাস্যরস মিথ্যে কথা বলা। বিভৎস টাকার ভাণ্ডার আর হিলারি ক্লিনটন, ওমাই গড…

তিনি বলেন, আকাশচুম্বী জনপ্রিয়তা, খেটে খাওয়া মানুষের অল্প টাকা পৃথিবীর এ প্রান্ত থেকে ঐ প্রান্ত সবার ভবিষ্যদ্বাণী ম্লান করে দিয়ে প্রেসিডেন্ট হয়ে গেলেন কে? আমার যোগ্যতা নেই হিলারি হওয়ার আমার যোগ্যতা নেই ট্রাম্প হওয়ার তবে আমার যোগ্যতা হচ্ছে মানুষকে ভালোবাসার শিল্পীদের ভালোবাসার ধন্যবাদ সবাইকে এবং চলচিত্রের শিল্পীসমিতির নতুন পরিষদকে।

বিপুল জনপ্রিয়তার পরেও পরাজয় তাই কিছুটা হতাশ হয়েছেন ওমর সানী। তাই বলে শিল্পীদের কল্যাণে কাজ করে যাবেন না তা কি হয়? ওমর সানীই তো সবার আগে ছুটে যান।

শেয়ার করুন