৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

হাসান কামরুলের ‘হ্যালুসিনেশন-বিষাদ পর্ব’

লেখক: হাসান কামরুল


দোহাই লাগে তোমার,ভুলে যাও কাটা ক্ষতের কথা।

আমাকে কাটলে রক্ত পড়ে না।
কিছুটা  জল আসে চোখে,ও ধর্তব্যে নয়,
তাতে আহামরি কিছু যায় আসে না।
পৃথিবীজোড়া জলের প্রাচূর্যে এ খুব সামান্য।
এই দেখো,তোমার সামনেই হাতের তালুতে
ছুরি চালিয়ে দিলাম।
দেখেছো,একফোঁটা ঝরেনি।
এখানে ক্ষত হয়েছে,কিন্তু দেখো,
কেমন মূহুর্তে ভরাট হয়ে গেছে কাটা স্থান,
আমার স্বাভাবিক জীবনযাত্রায় এটা কোন ব্যাপার না।
যাদের এতোকাল  জেনে এসেছো রক্তাক্ত ইতিহাসের বলী,
আমি তাদের থেকে আলাদা।
তাকিয়ে দেখো, শরিরের দৃশ্যমান অংশে
আমার কোন সনাক্তকরণ চিহ্ন নেই।
দোহাই লাগে তোমার, ভুলে যাও।
শৈশবে পড়ে আসা ঋতু বৈচিত্র,গোলাপবাগ মাঠ,
হুমায়ুন সাহেবের বাড়ি রেলগেট, ব্রাহ্মণচিরন,টিকাটুলি।
সময় বদলে বদলে এখন আমি বিলম্বিত গানের সুর,
এখন শুধুই শীত গ্রীষ্ম আর বর্ষা।
নেই,বসন্ত বলে আর কোন ঋতু নেই ।
এখন সারা বছর জুড়ে তেজপাতা রঙ জীবন,
এর নাম হতে পারে বিষাদ।
লেখকঃ
হাসান কামরুল,
প্রকৌশলী, উন্নয়নকর্মী, অভিনেতা ও আবৃত্তিকার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।