১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

স্বর্ণের দাম বেড়েছে

দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ভরিপ্রতি স্বর্ণের দাম ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) থেকে স্বর্ণের নতুন এ দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৩ থেকে সর্বোচ্চ ৯৯২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে (১১.৬৬৪ গ্রাম) ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেটের ৪৪ হাজার ৯৬৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৩৯ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়াও সনাতন পদ্ধতিতে ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে ২৫ হাজার ৬৬০ টাকা। আর ভরিপ্রতি ২১ ক্যারেট রূপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম বাড়িয়েছে বাজুস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।