২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে উখিয়া অনলাইন প্রেসক্লাবের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:

উখিয়া-টেকনাফ সংসদীয় আসনের সাবেক সাংসদ, টেকনাফ উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত রাত ৪টায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সহ-সভাপতি মো: জামাল উদ্দিন, সাধারন সম্পাদক পলাশ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, দপ্তর সম্পাদক রফিক মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, প্রযুক্তি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কনক বড়ুয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুর রহমান, কার্যকরি সদস্য তানভীর শাহরিয়ার, হেলাল উদ্দিন ও তাসপ্রিয়া বিনতে কাশেম।

ব্যক্তি জীবনে তিনি জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি, টেকনাফ উপজেলা আঃলীগের সভাপতি এবং কক্সবাজার সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হৃীলা দরগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে নিশ্চিত করেন তার ছেলে ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।