৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

সমাজসেবায় বিশেষ অবদানে শেরে বাংলা ‘গোল্ডেন এ্যাওয়ার্ড’ পেলেন এম. মনজুর আলম


বিশেষ প্রতিবেদক:

সমাজসেবায় সফল ইউপি মেম্বার হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে বাংলা ‘গোল্ডেন এ্যাওয়ার্ড’-২০২৩ পেয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুই বারের সফল ইউপি সদস্য এম. মনজুর আলম। গতকাল সোমবার বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ”উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ.কে ফজলুল হক এর ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্টানে দুই বারের সফল ইউপি সদস্য এম. মনজুর আলম ‘এ্যাওয়ার্ড’ পান।
বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ খান  সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস. এম. মজিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী, ১৪ দলের কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। স্বাগতম বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী। বিভিন্ন জেলা, উপজেলা থেকে শিক্ষক, ইউপি চেয়ারম্যান, মেম্বারগণ উপস্থিত ছিলেন। কক্সবাজার জেলা থেকে ইউপি সদস্য এম. মনজুর আলম একজনই সনদ, ক্রেস্ট পান। তিনি সংগঠনটির সংশ্লিষ্টের প্রতি কৃতজ্ঞতা ও সকলের দোয়া  কামনা  করেন এম. মনজুর আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।