৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  উখিয়া প্রেস ক্লাবের নতুন সভাপতি-সম্পাদক শাহীন ও ফারুক   ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও মধ্যে গোলাগুলিতে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুন) সকাল ১০ টায় উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এ ঘটনা ঘটে।নিহত হলেন, উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে ইমান হোসেন (১৮)।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান,সোমবার সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও  আরএসও দের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের মধ‍্যে  ২০/২৫ রাউন্ড  ফায়ার হয় । এ ঘটনায় ইমান হোসেন (১৮) আরএসও সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়। রোহিঙ্গারা তাদেরকে উদ্ধার করে ক্যাম্পের আই এম ও হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইমান হোসেন মারা যান।  নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয় বলে ওসি জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।