মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

রামুর ১১ নম্বর ওয়ার্ডে শামশুল আলম মন্ডলের জয়

শেয়ার করুন


রামুর ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল। তিনি পলক বড়–য়া আপ্পুকে পরাজিত করেছে। শামশুল আলম মন্ডল পেয়েছেন ৩৬ ভোট।
অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পলক বড়–য়া আপ্পু ১৯ ভোট পান। শামশুল আলম মন্ডল রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলের আর্শীবাদপুষ্ট হয়ে নির্বাচনে লড়াই করেন। ২৮ ডিসেম্বর সকাল নয়টা থেকে ২টা পর্যন্ত জোয়ারিয়ানালা এইচ.এম. সাঁচি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলে।
কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীসহ রামু উপজেলার রশিদ নগর, জোয়ারিয়ানালা, এবং ফতেখাঁরকুল ইউনিয়ন নিয়ে ১১ নং ওয়ার্ড গঠন করা হয়। উপজেলার ৩জনপ্রতিনিধিসহ চার ইউনিয়নের ৫৫জন জনপ্রতিনিধি নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, রামুর ১২ নম্বর সাধারণ সদস্য পদে সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের আর্শীবাদপুষ্ট আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামশুল আলম চেয়ারম্যান ও ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদে আওয়ামী লীগ মনোনীত নুরুল হক বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

শেয়ার করুন