১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রামুর বাঁকখালী নদীতে গোসল করতে গিয়ে দুই ছাত্রী নিখোঁজ

রামুর বাঁকখালী নদীর কচ্ছপিয়া ইউনিয়নের নাপিতেরচরস্থ পয়েন্টে গোসল করতে গিয়ে-দুই ছাত্রী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩১জুলাই) বিকেল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজরা হলেন, একই গ্রামের জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও গর্জনিয়া ইউনিয়নের মিয়াজিরপাড়া এলাকার আবদুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯)।
রোজিনা ফাক্রিকাটা সরকারি প্রথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং শারমিন নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ দুই শিক্ষার্থী নদীতে গোসল করার এক পর্যায়ে নিখোঁজ হন।
নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘শারমিনের বাড়ি গর্জনিয়ায় হলেও নাপিতেরচরস্থ নানা মুফিজুর রহমানের বাড়িতে থেকে- সে পড়ালেখা চালিয়ে যাচ্ছিল। সোমবার বিকেলে শারমিন আর রোজিনা বাঁকখালি নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে হারিয়ে যান। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। এ নিয়ে উভয় পরিবার এবং গ্রামবাসির মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরী হয়েছে।’
গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর পরিদর্শক (ওসি, তদন্ত) কাজি আরিফ উদ্দিন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কক্সবাজার ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। ডুবুরি দলও মঙ্গলবার থেকে উদ্ধার তৎপরতা চালাবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।