১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

রাজশাহীতে সমাহিত করা হলো মালদ্বীপের মডেল রাউধাকে

মালদ্বীপের মডেল-ছাত্রী রাউধা আতিফকে (২০) রাজশাহীতেই দাফন করা হয়েছে। শনিবার সকালে তার পরিবারের সদস্যরা পুলিশকে তাদের এই সিদ্ধান্তের কথা জানান। পরে দুপুরে তাকে নগরীর হেতেম খা কবরস্থানে দাফন করা হয়।

নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, পরিবারের সদস্যরা রাজশাহীতেই তাকে দাফনের ব্যাপারে তাদের মতামত দেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে লাশ দাফন করার উদ্যোগ নেওয়া হয়।

ওসি জানান, মালদ্বীপের রাষ্ট্রদূতের উপস্থিতিতে রাউধার পরিবারের সদস্যরা এ সিদ্ধান্তের কথা জানান।

গত বুধবার বেলা ১১টার দিকে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাউধার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। রাউধার বাড়ি মালদ্বীপের মালেতে। তার বাবা মোহাম্মদ আতিফ পেশায় একজন চিকিৎসক।

২০১৬ সালের অক্টোবরে বিখ্যাত ‘ভোগ ইন্ডিয়া’ সাময়িকীর নবম প্রতিষ্ঠাবার্ষিকীর সংখ্যায় এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশ করে। ‘বৈচিত্র্যে সৌন্দর্য উদযাপন’ (সেলিব্রটিং বিউটি ইন ডাইভার্সিটি) শিরোনামের ওই প্রতিবেদনে স্থান পেয়েছিলেন মালদ্বীপের নীলনয়না এই মডেল। উঠতি মডেল হিসেবে রাউধার আন্তর্জাতিক খ্যাতি ছিল।

রাউধার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। এরপর ওই দিনই নগরীর শাহ মখদুম থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার রাজশাহী আসেন মালদ্বীপের মালদ্বীপের রাষ্ট্রদূত আইশাদ শান শাকির ও কমনওয়েলথের সেকেন্ড সেক্রেটারি ইসমাইল মুফিদসহ একটি প্রতিনিধি দল। পরে আসেন রাউধা আতিফের মা-বাবা ও ভাই। এরপর শুক্রবার সকালে তারা রামেক হাসপাতালের হিমঘরে রাখা রাউধার লাশ দেখতে যান। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন। এরপর তারা লাশের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেন।

শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। রামেক হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মনসুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট টিম গঠন করা হয়। টিমের অন্য সদস্যরা হলেন ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. এমাদাদুর রহমান ও ডা. এনামুল হক।

ময়নাতদন্ত শেষে টিমের প্রধান ডা. মনসুর রহমান জানিয়েছিলেন, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। দু’একদিনের মধ্যে ময়নাতন্তের প্রতিবেদন পুলিশকে দিয়ে দেওয়া হবে। তখন মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এর আগে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।