মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মহেশখালীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শেয়ার করুন

________ _______ ____ 31,03,2015
মহেশখালী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রাশাসনিক এলাকা থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুণরায় ওই এলাকায় এসে শেষ হয়। শেষে উপজেলার শিশু কিশোরদের অংশগ্রহণে দুর্যোগ প্রস্তুতি ও মুকাবিলা বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতা ও শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ারুল নাসের। উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মাসুদ কুতুবি, মহেশখালী অটিজম স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা বেগমসহ বিভিন্ন ব্যক্তি আলোচনায় অংশগ্রহণ করেন। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন