১৬ জুন, ২০২৬ | ২ আষাঢ়, ১৪৩৩ | ২৯ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ২দিন ব্যাপী কর্মসূচী

songskriti-22_151593_0
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখা দুইদিন ব্যাপী কর্মসূচী হাতে নিয়েছে। ২৫ মার্চ কালো রাত্রি স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সন্ধ্যা ৬টায় আলোর মিছিল অনুষ্ঠিত হবে। ২৬ মার্চ প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গতকাল সন্ধ্যা ৭টায় কক্সবাজার শহীদ মিনারে অনুষ্ঠিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের এক সভায় উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, এড. তাপস রক্ষিত, আবুল কাশেম বাবু, জাহেদ সরওয়ার সোহেল, কল্যাণ পাল, রিদুয়ান আলী, ওয়াহিদ মুরাদ সুমন, শহীদুল্লাহ শহীদ, মনির মোবারক, এসকে বোরহান প্রমুখ। দুই দিন ব্যাপী কর্মসূচী সফল ও সার্থকভাবে সম্পন্ন করার জন্য এবং কর্মসূচী সমুহে মুক্তিযুদ্ধের পক্ষের সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন ও সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।