৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩ | ১২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

ভিজিএফ চালের অনিয়ম’ নিয়ে সংবাদ – চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদকঃ

গরীবের ‘ভিজিএফ চাল’ নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি’র মামলা করেছেন কক্সবাজারের উখিয়ার এক ইউপি সদস্য।

গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি বাদী হয়ে দায়ের করেন উপজেলার রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা।

মামলায় উখিয়ার ৪ স্থানীয় সাংবাদিক – দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, দৈনিক জনকন্ঠের উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ সহ ৬ জন’কে আসামী করা হয়েছে।

মামলাটি তদন্তের জন্যের পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে মামলাটি ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবী জানিয়েছে উখিয়া সহ কক্সবাজারের সাংবাদিক সমাজ, এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জানাচ্ছেন প্রতিবাদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।