মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে কক্সবাজার পৌরসভা দলের জার্সি উন্মোচন

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব অনুর্ধ (১৭) বালক-বালিকা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অংশগ্রহনের লক্ষ্যে কক্সবাজার পৌরসভার দলের (বালক-বালিকা) জার্সি উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড় টার দিকে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে অফিসিয়াল জার্সিসহ দুই দলের এসব জার্সি উন্মোচন করা হয়। এসময় কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, প্যানেল মেয়র-৩ শাহেনা আকতার পাখি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সহ-সভাপতি জসিম উদ্দিন, কাউন্সিলর রাজবিহারী দাশ, আকতার কামাল, মিজানুর রহমান, সাহাব উদ্দিন সিকদার, মেয়র পিএ রূপনাথ চৌধুরী নাচ্চু, প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য খালেদ আজম বিপ্লব, কোচ মোহাম্মদ খালেদ ও সহকারী কোচ আলী রেজা তসলিমসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন স্থরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বুধবার সকাল ১০ টায় (বালিকা) ও বেলা ২টায় (বালক) কক্সবাজার পৌরসভা ফুটবল দল মহেশখালী উপজেলা ফুটবল দলের সাথে মোকাবেলা করবে। এদিকে সবাইকে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

শেয়ার করুন