২০ জুন, ২০২৬ | ৬ আষাঢ়, ১৪৩৩ | ৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

ফের সরকারের কাছে সালাহ উদ্দিনকে অক্ষত ফেরতের দাবি

bnp news_79199
 বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত ফেরত দিতে সরকারের কাছে ফের দাবি জানিয়েছে বিএনপি ও তার পরিবার।

বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বিএনপি প্রত্যাশা করে সরকার উচ্চ আদালতের নির্দেশক্রমে নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেবে।

শনিবার বিকেলে নিখোঁজ সালাহ উদ্দিনের বাসায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিদেশে শান্তি মিশনে কাজ করে সুনাম অর্জন করছে সেখানে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে আইন-শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে হত্যা করবে তা ভাবা যায় না। ভাবতেও চাই না।

গণমাধ্যমের তথ্যমতে সালাহ উদ্দিন আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

এসময় সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেন,  পেছনের দিকে ফিরে তাকাতে চাই না। কি কারণে আমার স্বামীকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়েছে তাও জানতে চাই না। আমি আগেও বলেছি এখনো বলছি আমার স্বামীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফেরত দেওয়া হউক।

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম এসময় উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বিএনপি ও তার পরিবারের দাবি গত ১০ মার্চ রাজধানীর উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।