১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

ফাইনালে ভারতকে হারানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ

যুব বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথমবারের মতো স্বপ্নের ফাইনাল খেলতে নামছে টাইগার যুবারা। শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আজ দেশবাসীর দৃষ্টিজুড়ে থাকবেন অনূর্ধ্ব-১৯ দলের ১১ ক্রিকেটার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বলেন, ‘আমরা এই ফাইনালকে (অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ) স্বাভাবিক ম্যাচ হিসেবে নিচ্ছি। ফাইনাল ম্যাচ খেলার জন্য ছেলেরা সত্যি অধীর হয়ে আছে। ঘরে ট্রফি নেওয়ার জন্য এটা আমাদের জন্য খুবই ভাল সুযোগ।

ফাইনালে ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী আকবর আরও বলেন, ‘আমরা পুরনো ম্যাচগুলো বিশ্লেষণ করছি এবং তা থেকে শেখার চেষ্টা করছি। আশা করি আমরা ভারতকে হারাবো। ’

উল্লেখ্য, এই পচেস্ট্রুমেই কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ। এবার ভারতকে হারাতে পারলেই দেশের ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করতে পারবে আকবর আলীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।