১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান (বিজি-১০১১) যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের ঘটনায় সরকার পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ে এ তথ্য জানান তিনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ টেকনিক্যাল অফিসার ক্যাপ্টেন ফজলুল মাহমুদ চৌধুরীকে প্রধান করে এবং ক্যাপ্টেন শোয়েব চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. হানিফ ও নিরঞ্জন রায়কে সদস্য করে প্রথম কমিটি গঠন করা হয়েছে।

অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে দ্বিতীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দু’টি কমিটিকেই ১ ডিসেম্বরের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে জানিয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, প্রতিবেদন পাওয়ার পর কেউ দোষী থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।