২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

প্রকাশিত সংবাদের বিষয়ে চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী প্রতিবাদ

কক্সবাজার পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর নির্বাচনী প্রচারনার এক সভায় গত ৬ জুন আমি বক্তব্য প্রদান করি। ঐ সময় আমার দেয়া বক্তব্যেকে এডিট করে আমি বিগত কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে ৮টি কেন্দ্রে ভোট ডাকাতি করার কথা স্বীকার করেছি মর্মে দৈনিক যুগান্তর সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় মিথ্য সংবাদ প্রকাশিত হয়।

২০১৯ সালের কক্সবাজার সদর উপজেলা নির্বাচন ইভিএম এর মাধ্যমে হয়েছে। ইভিএম ভোটে ডাকাতিতো দূরের কথা, এই ভোটে চুল পরিমান কারচুপি করারও সুযোগ নেই। আর আমি নিজে কক্সবাজার সদর উপজেলা ভোটার নই। ঐ নির্বাচন চলাকালীন সময়ে আমি চেয়ারম্যান ছিলাম না। এমনকি আমার দলীয় কোন পদ-পদবীও ছিলো না। ফলে কক্সবাজার সদর উপজেলার নির্বাচনে আমার কোন কেন্দ্রে প্রবেশ করার প্রশ্নই উঠে না । উক্ত উপজেলা নির্বাচন নিয়ে কোথাও কোন অনিয়মের অভিযোগই নেই। মূলত আমাকে ব্যাক্তিগত ভাবে হয়রানি করার জন্য ও আমার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি মহল আমার বক্তব্যকে বিকৃত করে আমি ভোট ডাকাতি করেছি মর্মে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ সংবাদ প্রকাশ করে। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

নিবেদক:

এস এম ইমরুল কায়েস চৌধুরী
চেয়ারম্যান হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ, উখিয়া, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।