মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় হতাহত-৩

শেয়ার করুন

images
পেকুয়ায় পৃথক সড়ক দূর্ঘটনায় তিন জন হতাহত হয়েছেন। ২১ মার্চ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের সীমান্ত ব্রীজ এলাকায় একটি কংকর চোলাইয়ের গাড়ি চলন্ত অবস্থায় উল্টে গিয়ে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন চালক। অপরদিকে একই দিনে বিকাল ৫টার দিকে টৈটং বাজারে একটি গাছ ভর্তি মিনি পিকআপের ধাক্কায় অপর ২জন পথচারী আহত হয়েছেন। নিহত ওই চালকের নাম মো.ফোরকান (২২)। তিনি বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের মিয়া মার্কেট এলাকার আব্দুল কাদের প্রকাশ মনুর পুত্র বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে পৃথক সড়ক দূর্ঘটনায় আহতরা হলেন টৈটং ইউপির ২নং ওয়ার্ডের সদস্য আবুল কালামের পিতা হাজী ছাবের আহমদ(৬৫) ও টৈটং পন্ডিত পাড়া এলাকার মোকতার আহমদ ছিদ্দীকীর পুত্র আব্দুল ছালেক (৩০) বলে জানা গেছে। পরে জনতা ধাওয়া দিয়ে ওই গাড়িটি বাশঁখালী পুইছড়ি থেকে আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে যান। এদিকে আহতদের উদ্ধার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে কংকর চোলাইয়ের গাড়ির উল্টে যাওয়ার সময় নিহত চালক ফোরকানের মাথা দ্বি-খন্ডিত হয়ে যায়। ওই স্থান থেকে তার লাশ উদ্ধার করে দুপুরে বাঁশখালীর পুইছড়ির মিয়া মাকের্ট এলাকায় তার পারিবারিক কবর স্থানে লাশ সমাহিত করা হয়েছে।
এব্যাপারে পেকুয়া থানার এস.আই বিমল কান্তি দেব বলেন, স্থানীয়ভাবে মিমাংসা হওয়ায় লাশ দাফন করা হয়েছে।

শেয়ার করুন